• আমাদের অনুসরণ করো

ছুটি সংক্রান্ত এলান

 

দক্ষিণ কর্পূরকাঠী মুহাম্মাদিয়া মাদরাসার দীর্ঘদিনের পরীক্ষা কার্যক্রম শেষে শিক্ষার্থীদের সাময়িক বিশ্রাম ও মানসিক প্রশান্তির কথা বিবেচনা করে মাদরাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী ১৬ আগস্ট ২০২৬ ইং, রোজ রবিবার পর্যন্ত মাদরাসার সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, ইনশাআল্লাহ।
 
তবে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইন ক্লাস যথারীতি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
 
সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ—ছুটির সময়েও সন্তানদের নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, পড়াশোনা ও অনলাইন ক্লাসে অংশগ্রহণের প্রতি যত্নশীল হবেন।
 
আগামী ১৬ আগস্ট ২০২৬ ইং, রোজ রবিবার থেকে মাদরাসার নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।
সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
 
— মাদরাসা কর্তৃপক্ষ
দক্ষিণ কর্পূরকাঠী মুহাম্মাদিয়া মাদরাসা

×