• আমাদের অনুসরণ করো

পরীক্ষার সংক্রান্ত জরুরি এলান


এতদ্বারা অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫ আগস্ট ২০২৬ ইংরেজি, ২১ সফর ১৪৪৮ হিজরি, রোজ বুধবার থেকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ"দক্ষিণ কর্পূরকাঠী মুহাম্মাদিয়া মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ।

 
অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার পূর্বে নিজ নিজ পাঠ ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং পরীক্ষার সময় মাদ্রাসার সকল নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে।
 
পরীক্ষায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ সঙ্গে নিয়ে যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
 
মহান আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে উত্তম প্রস্তুতি গ্রহণ, সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তাওফিক দান করুন। আমীন।
 
আদেশক্রমে
আমিন আল হাসান
শিক্ষক: দক্ষিণ কর্পূরকাঠী মুহাম্মাদিয়া মাদ্রাসা।
বগী বাজার সংলগ্ন, তেরঘর, কালাইয়া, বাউফল, পটুয়াখালী।



×